চাঁদপুরে সোমবার দুপুরে ১১ ড্রাম জাটকা উদ্ধার করেছে পুলিশ। শহরের বাগাদি থেকে ১টি ট্রাকসহ ওই জাটকা উদ্ধার হয়।
মডেল থানার এএসআই পলাশ বড়ুয়া জানায়, ভোরে বাগাদিতে জাটকাগুলো গাড়িতে তোলা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে জড়িতরা পালিয়ে যায়। পরে ট্রাকসহ জাটকা উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
মডেল থানার ওসি মো নাসিম জানান, আটক জাটকা কারাগারে বিতরণ করা হবে।